কিম জং ন্যামের ছেলে দাবি করে ভিডিও প্রকাশ!

মালয়েশিয়ায় খুন হওয়া উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং ন্যামের ছেলে দাবি করে এক ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিও ক্লিপে এক তরুণ দাবি করে, আমার নাম কিম হ্যান সোল, আমি উ. কোরিয়ার এবং কিম পরিবারের সদস্য।
 
ভিডিওতে সে দাবি করে, সে নিজের মা এবং বোনের সঙ্গে অবস্থান করছে তবে তার অবস্থান ও কখন ভিডিওটি ধারণ করা হয়েছে সেটি উল্লেখ করা হয়নি। ১৩ ফেব্রুয়ারি কুয়ালালামপুর বিমানবন্দরে ভিএক্স রাসায়নিক দিয়ে ন্যামকে খুন করার পরে এই প্রথম কিম পরিবারের কেউ জনসম্মুখে কেউ মন্তব্য করল।
 
দ. কোরিয়ার গোয়েন্দা সংস্থা ও কোরিয়া পুনএকত্রীকরণ মন্ত্রণালয়ও বলছে ভিডিওর ব্যক্তিটি কিম হ্যান সোল। ৪০ সেকেন্ডের ভিডিওতে ন্যামের সন্তান দাবি করা ওই তরুণ বলে, আমার বাবা কয়েকদিন আগে খুন হয়েছেন। আমি বর্তমানে আমার মা এবং বোনের সঙ্গে অবস্থান করছি। উ. কোরিয়ার কূটনৈতিক পাসপোর্ট দেখিয়ে নিজের পরিচয় নিশ্চিত করার চেষ্টা কর বলেন, আমরা আশা করি অবস্থার উন্নতি হবে।
 
ভিডিওটি প্রকাশ করেছে চেওল্লিমা সিভিল ডিফেন্স নামের একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিও পোস্ট করা হয়। তাদের নাম আগে কখনো শোনা যায়নি এবং অতি সম্প্রতি তারা ওয়েবসাইট ও ইউটিউব অ্যাকাউন্ট খুলেছে। দ. কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে, এই গ্রুপটি উ. কোরিয়া থেকে পালাতে মানুষকে সহায়তা করে। বিবিসি।
 
ইত্তেফাক/সাব্বির