মাইক্রোবাসের নিচে পড়েও বেঁচে গেল নারী: সিসি টিভিতে সে দৃশ্য

 
একটু অসাবধানতা ডেকে আনতে পারে জীবনের ঝুঁকি, এমনকি মৃত্যুও। বিশেষ করে রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে সবারই সর্তক থাকা উচিত। কিন্তু ওপরে যে চিত্র দেখা যাচ্ছে সেটি একটি অসাবধানতার দূর্ঘটনার ফল।
 
ঘটনাটি ঘটে ভারতে কেরালার ঐতিহ্যবাহী বহুল পরিচিত টেকনোপার্ক এলাকায়, ঠিক টেকনোপার্ক গেটের কাছে। সিসি টিভিতে ধারণকৃত ভিডিওটি ইউটিউবে প্রকাশিত হওয়ার পর রীতিমতো তা ভাইরাল হয়ে যায়।
 
ভিডিওতে দেখা যাচ্ছে, একজন নারী স্কুটি চালিয়ে আসছিলেন। ঐ নারীর স্কুটির সামনে সিএনজি ও পিছনে একটি মাইক্রোবাস। টেকনোপার্কের নিরাপত্তা গেটে তল্লাসির কাছাকাছি পৌছনোর ঠিক আগে রাস্তার ওপরেও স্কুটিটি থামানোর চেষ্টা করে।
 
হঠাৎই পিছন থেকে মাইক্রোটি এসে ধাক্কা দেয়। স্কুটি থেকে নারীটি ছিটতে পড়ে। এরপর মাইক্রোবাসটি সামনে চাকায় বাঁধিয়ে পড়ে থাকা ঐ নারীকসহ সামনে এগুতে থাকে।  
 
বেশ কয়েক হাত ঠেলে নিয়ে যাওয়ার দৃশ্য দেখে নিরাপত্তারক্ষীরা দ্রুত চলে আসে, গাড়িটিকে থামায়ে নারীটকে টেনে উদ্ধার করা হয়। চাকার নিচে পুরোপুরি না পড়ায় কপাল-গুনে নারীটি প্রাণে বেঁচে গেছে। তবে প্রচণ্ড আঘাতে তার কাঁধ ভেঙে যায়।
 
সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে পাঠিয়ে জীবন বাঁচানো হয়েছে।  মর্মান্তিক সেই দূর্ঘটনার সিসি টিভিতে ধারণকৃত ভিডিওটি দেখুন। 
ইত্তেফাক/আনিসুর