কম্বল বিতর্কে হাওয়াইগামী ফ্লাইটের গতিপথ পরিবর্তন

লাসভেগাস থেকে হনলুলুগামী একটি ফ্লাইট বুধবার গতিপথ পরিবর্তন করে লস অ্যাঞ্জেলসে গিয়েছে। বিমানের এক যাত্রী কম্বলের জন্য ১২ ডলার দিতে অস্বীকার করার পর এর গতিপথ পরিবর্তন করা হয়। বিমানে বিশৃঙ্খলাপূর্ণ আচরণের জন্য ওই ব্যক্তিকে অভিযুক্ত করা হয়।
 
লস অ্যাঞ্জেলস বিমানবন্দর পুলিশের মুখপাত্র রব পেদ্রেগন বার্তা সংস্থা এএফপিকে বলেন, হাওয়াই এয়ারলাইন্সের একটি ফ্লাইট লাসভেগাস থেকে উড্ডয়নের পর ৭৫ বছর বয়সী এক যাত্রী ঠাণ্ডাজনিত কারণে একটি কম্বল চাইলে এ ঘটনা ঘটে। কেননা, কম্বলের জন্য ১২ ডলার দিতে বলা হলে সেখানে বিতর্কের সৃষ্টি হয়।
 
পেদ্রেগন জানান, এ ঘটনায় বিমানটি গতিপথ পরিবর্তন করে লস অ্যাঞ্জেলসে অবতরণ করলে পুলিশ ও এফবিআই এজেন্ট ওই যাত্রী ও ক্রুদের জিজ্ঞাসাবাদ করে। এসময় উভয় পক্ষ জানায়, বিমানে কোন অপরাধমূলক ঘটনা ঘটেনি। এএফপি।
 
ইত্তেফাক/সেতু