এলিয়েন হতে পুরুষাঙ্গ বাদ দিতে চান যে যুবক

 
আজ-অবধি খরচ করেছেন ৪০ হাজার পাউন্ড। একের পর এক প্লাস্টিক সার্জারি করেছেন ২২ বছর বয়সী যুবক ভিনি ওহ্। তার বিশ্বাস, এমন এক লুক আনতে চান, যাতে তাঁকে এলিয়েন বা ভিন্নগ্রহের প্রাণী বলে মনে হয়।
 
এখানে শেষ নয়, তিনি সম্প্রতি একথাও জানিয়েছেন যে, তাঁর উদ্দেশ্য পূরণের জন্য তিনি তাঁর পুরুষাঙ্গও কেটে বাদ দিতে চান। আমেরিকার ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ভিনি ওহ্। ১৭ বছর বয়স থেকে শুরু করেন চেহারা বদলাতে। প্রথমে ঠোঁট, তার পরে গাল ও ভুরু বদলান প্লাস্টিক সার্জারি করে। এখন পর্যন্ত ১১০বার অস্ত্রোপচার হয়েছে তার। 
 
পেশায় আংশিক সময়ের মডেল ভিনি ধারণ করেছেন বিদঘুটে কালো রংয়ের কন্ট্যাক্ট লেন্স, চুল রাঙিয়েছেন বিচিত্র বর্ণে। এবারে সবকিছু অতিক্রম করে তিনি ১৩০ হাজার পাউন্ড খরচ করে নিজের শরীর থেকে যৌনাঙ্গ বাদ দিতে চান। বাদ দিতে চান স্তনাগ্র, এমনকি নাভিও।
 
ভিনির কথায়, তিনি নিজেকে একজন যৌনচিহ্নহীন ভিনগ্রহী হিসেবে দেখতে চান। না-পুরুষ- না-নারী এক হাইব্রিড অস্তিত্বকে তিনি অন্তরে বহন করছেন। তাই তিনি লিঙ্গ পরিবর্তন করে নারী হতে চান না।
IMG0
তাঁর ধারণায়, অস্তিত্বের জন্য লিঙ্গ অথবা যোনি অপরিহার্য নয়। ছোটবেলায় পড়া অথবা সিনেমায় দেখা এলিয়েনদের মতো বড় মাথা, ভুরুহীন মুখমণ্ডল তাঁর স্বপ্ন।
 
বেড়ে ওঠার সময় থেকে ভিনি নিজেকে বিচিত্র সাজে সাজাতে শুরু করেন। বুঝতে পারেন তিনি সমকামী নন, উভকামী নন, পরিবর্তনকামীও নন। তিনি এক বিশুদ্ধ ‘আমি’। আর সেটা হতে গেলে সর্বাগ্রে প্রয়োজন, নিজের স্বতন্ত্র অস্তিত্ব ঘোষণা আর জেন্ডারমুক্ত মানুষ।
 
বহুবার তাঁকে হেয় করা হয়েছে, আবার অনেক জায়গাতে পেয়েছেন সমাদর ও স্বীকৃতি। ভিনি লিঙ্গবৈষম্যহীন জগতের কথা বলতে চেয়েছেন।
 
ইত্তেফাক/আনিসুর