সিরিয়ার বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৩

সিরিয়ায় আইএস জঙ্গি নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলের একটি গ্রামে বৃহস্পতিবার চালানো অভিযানে নিহতের সংখ্যা ২৩ জনে দাঁড়িয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান জানান, আল-মাতাব গ্রামে বৃহস্পতিবার মাঝ রাতের পর এ হামলা চালানো হয়। 
 
মার্কিন নেতৃত্বাধীন জোট এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। অবজারভেটরি প্রথমে নিহতের সংখ্যা ১৪ বলে জানিয়েছিল। ইসলামিক টেস্ট গ্রুপ নিয়ন্ত্রিত আল-মাতাব গ্রামে এ হামলায় অন্তত ৮ শিশু ও ৬ নারী রয়েছে। গ্রামটি আইএস’র কথিত রাজধানী রাকার সঙ্গে পার্শ্ববর্তী তেল সমৃদ্ধ প্রদেশের রাজধানী দেইর এজ্জর নগরীর একটি সংযোগ সড়কের পাশে অবস্থিত।
 
সোমবার মার্কিন সমর্থনপুষ্ট সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের যোদ্ধারা রাকায় জঙ্গিদের ঘেরাও করে ফেলার লক্ষ্যে এই সড়কটি বিচ্ছিন্ন করে দেয়। আবদেল রহমান জানান, এসডিএফ যোদ্ধারা আল-মাতাবে জঙ্গিদের উদ্দেশ্যে অগ্রসর হচ্ছে। গ্রামটি রাকার দক্ষিণ-পূর্ব দিকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে অবস্থিত। এএফপি।
 
ইত্তেফাক/সাব্বির