না ফেরার দেশে চলে গেলেন 'ইন্ডিয়ান হর্স' খ্যাত লেখক ওয়াগামেস

 
কানাডিয়ান খ্যাতিমান আদিবাসী লেখক, সাংবাদিক এবং সাহিত্যিক রিচার্ড ওয়াগামেস গত শুক্রবার ১০ মার্চ ৬১ বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে। তিনি অন্টারিওতে জন্ম গ্রহণ করলেও ব্রিটিশ কলম্বিয়ায় বসবাস করতেন। ৬১ বছর বয়স্ক ওয়াগামেস ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতায় অতিথি প্রভাষক ছিলেন।
 
১৯৯৪ সালে প্রকাশ পায় তার প্রথম উপন্যাস 'কিপার এন মি'। বইটির জন্য তিনি রবার্টা রিস’এর আলবার্তো পুরষ্কার পান। ওয়াগামেসের ছ’টি উপন্যাসের মধ্যে জনপ্রিয় উপন্যাস ইন্ডিয়ান হর্স, বার্ট ওয়ার্ড ফর ফার্স্ট ন্যাশন এবং 'ওয়ান স্টোরি ওয়ান সং-এর জন্য জর্স রায়গা অ্যাওয়ার্ড ফর সোস্যাল অ্যায়ারন্যাস ইন লিটারেচার পুরষ্কার অর্জন করেন। এ ছাড়াও তিনি পেয়েছেন আরো একাধিক সম্মাননা। উপন্যাস ছাড়াও রয়েছে তার স্মৃতিকথা, সংবাদপত্রের কলাম এবং একটি কবিতার বই ‘রানওয়ে ড্রিমস’।
 
রিচার্ড ওয়াগামেস অনেক সংগ্রামের মধ্যে দুঃখ-কষ্টের ভেতর বেড়ে উঠেন এবং নিজেকে প্রতিষ্ঠিত করেন। তাঁর লেখায় ফার্ট এনারেশন অর্থাৎ কানাডিয়ান আদিবাসীদের ঐতিহ্যের পাশাপাশি তাদের বেদনার কথাও তুলে ধরেছেন।