মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ফোনে আড়িপাতার অভিযোগের বিষয়ে তথ্য-প্রমাণ দেওয়ার দাবি জানিয়েছেন রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন।
রবিবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া সাক্ষাত্কারে তিনি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে হয় দাবি থেকে সরে আসা উচিত, নাহলে এর পক্ষে প্রমাণ দেওয়া উচিত। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগ বিশ্বাস করার কোনো যুক্তি নেই। তিনি এমন কোনো প্রমাণ দিতে পারেননি যাতে বোঝা যায় সাবেক প্রেসিডেন্ট ওবামা তার ফোনে আড়িপাতার নির্দেশ দিয়েছিলেন।