জিডিপির প্রবৃদ্ধি ৮ শতাংশ হবে : এডিবি

চলতি অর্থবছর শেষে বাংলাদেশ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৮ শতাংশ হতে পারে বলে  আভাস দিয়েছে দাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

 

বুধবার এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০১৯ আপডেট প্রকাশ করেছে। সেখানে বাংলাদেশে এডিবির আবাসিক প্রতিনিধি মনমোহন প্রকাশ সংবাদ সম্মেলনে এ প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন।

আরো পড়ুন : শিল্পায়নের ফলে কৃষি জমির যেন ক্ষতি না হয় : প্রধানমন্ত্রী

মনমোহন প্রকাশ বলেন, ‘এ বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি আরো তরান্বিত হবে। বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি কম হলেও বাংলাদেশে ব্যবসা বাড়ার সম্ভাবনা তৈরি হওয়ার সুযোগ থাকবে।’

 

এ ছাড়া জিডিপি প্রবৃদ্ধি বাড়ার ক্ষেত্রে শিল্পের প্রবৃদ্ধি মূল চালিকা শক্তি হিসেবে কাজ করবে বলেও জানান তিনি।

 

ইত্তেফাক/ইউবি