মাগুরার শ্রীপুর উপজেলার নবগ্রাম এলাকায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের আঘাতে ওয়াজেদ বিশ্বাস নামে এক আহত মুক্তিযোদ্ধা শুক্রবার রাতে মারা গেছেন।
নিহত মুক্তিযোদ্ধার ছেলে তাজু আহমেদ জানান, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে গত বুধবার বিকেলে মুক্তিযোদ্ধা ওয়াজেদ বিশ্বাসকে (৬৭) ধারালো অস্ত্র ও লাঠিসোঠা দিয়ে মারপিট করে গুরুতর আহত করে একই গ্রামের প্রতিপক্ষ রায়হান বিশ্বাস, কওসার বিশ্বাস ও তাদের লোকজন। ওইদিনই তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে তার অবস্থার অবনতি হলে তাকে মাগুরা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে রাত ১টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা হয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রায়হান বিশ্বাস ও কওসার বিশ্বাস নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
ইত্তেফাক/কেকে