ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালীতে গাড়ির চাঁপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার নাম মো. হামেদ বিশ্বাস (৮২)। বাড়ি ফরিদপুরের বোয়ায়মারী উপজেলার আন্ধারকোঠা গ্রামে। আজ শনিবার ভোর ৫টার দিকে মধুখালী পৌরসভার গোন্দারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত হামেদের স্ত্রী, ছয় কন্যা ও তিন ছেলে রয়েছে।মধুখালী পৌর মেয়র খোন্দকার মোর্শেদ রহমান লিমন ও করিমপুর হাই-ওয়ে পুলিশের এস আই টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
জানা গেছে, বোয়ালমারী উপজেলার আন্ধারকোঠা গ্রামের হামেদ বিশ্বাস শুক্রবার বিকালে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বিকালে মধুখালী পৌসভার গাড়াখোলা গ্রামের নিজ মেয়ে জামাই সালাম বিশ্বাসের বাড়িতে রাত্রিযাপন শেষে আজ শনিবার ভোর ৫টার দিকে মধুখালীর গোন্দারদিয়া গ্রামে অবস্থিত মালেকা চক্ষু হাসপাতালে চোখের ডাক্তার দেখানোর জন্য বের হন। গোন্দারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যাওয়া মাত্র অজ্ঞাত গাড়ি তাকে চাঁপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইত্তেফাক/কেকে