ইসলামপুরে পানিতে ডুবে শিশু ও বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু

জামালপুর জেলার ইসলামপুরে পানিতে ডুবে হুরমুজ আলীর মেয়ে সুমাইয়া (৪) নামের ১ শিশুর মৃত্যু হয়েছে। থানা সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে চরপুটিমারী ইউনিয়নের চিনারচর আকন্দপাড়ার সুমাইয়া খেলতে গিয়ে সকলের অজান্তে বাড়ির পাশে পানিতে পড়ে গিয়ে মারা যায়। অপরদিকে ওই ইউনিয়নের পেচারচরে মৃত জাবেদ আলীর ছেলে আ. সালাম (২৬) ও মো. ইদ্রিস আলীর ছেলে শাহাজল (২২) নামের ২ যুবক বিদ্যুৎস্পৃষ্টে মারা যায়। 
 
থানা সূত্রে আরও জানা গেছে, গত শুক্রবার দুপুরে ফুটবল খেলার সময় হঠাৎ বল মাঠের পার্শ্ববর্তী পানিতে পড়ে যায়, বল আনতে গিয়ে পানিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। প্রথম জনকে বাঁচাতে গিয়ে অপর যুবক তড়িতায়িত হয়ে ঘটনাস্থলে তারও মৃত্যু হয়। মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বিষয়টি চরপুটিমারী ইউনিয়নের সাবেক মেম্বার জবেদ আলী ও ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. সুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 
 
ইত্তেফাক/এমআই