চরভদ্রাসনে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ

ফরিদপুরের চরভদ্রাসনে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৫০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের মুন্সির চর এলাকায় বন্যার্ত ৩শত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল ও ৫০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সগীর হোসেন ও উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কাউসার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানোষ বোস ও হরিরামপুর ইউপি চেয়ারম্যান মো. আমির হোসেন খান। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাবার স্যালাইন, পানি বিশুদ্ধ করা ট্যাবলেট ও গবাদি পশুর ভ্যাকসিন বিতরণ করা হয়। 
 
জানা যায়, দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের বরাদ্দকৃত চাল জেলা প্রশাসনের সহযোগিতায় পর্যায়ক্রমে উপজেলার ৪টি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করা হবে।
 
ইত্তেফাক/এমআই