ট্রেনে কাটা পড়ে দুই ভাগ হলো অজগর

 
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিড়র ট্রেনে কাটা পড়লো বিশালাকৃতির একটি অজগর। অজগরটি দৈর্ঘ্যে প্রায় দশ ফুট।
 
স্থানীয়রা জানায়, লাউয়াছড়া জাতীয় পার্কের বাঘমারা এলাকায় রেললাইনে শুক্রবার দুপুর ১২টার দিকে মৃত অজগরটিকে দেখতে পান এলাকাবাসী।
 
এ বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গলের সহকারী বন সংরক্ষক (এসিএফ) তবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি শুক্রবার দুপুরের দিকে ঘটনাটি শুনেছি। পৃথিবীর দ্বিতীয় ও ভারী সরীসৃপ অজগর। এরা আমাদের দেশের সিলেট এবং চট্টগ্রামের বিভিন্ন চির সবুজ বনে বিচরণ করে। মূলত এরা নিশাচর প্রাণী, তবে দিনের বেলাতে স্যাঁতস্যাঁতে জায়গায় এদের দেখা যায়।
 
সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান আরও জানান, গত কয়েক মাসে লাউয়াছড়ায় ট্রেনে কাটা পড়ে বেশকিছু বন্যপ্রাণী মারা গেছে। এরমধ্যে দুইটি মায়া হরিণ, একটি শঙ্খিনী, একটি দাঁড়াশ, একটি অজগর রয়েছে।
 
ইত্তেফাক/জামান