মুরাদনগরে পাঁচ কেজি গাঁজাসহ আটক ২

 
কুমিল্লা মুরাদনগর উপজেলায় বিশেষ অভিযানে পাঁচ কেজি  গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় মুরাদনগর-হোমনা সড়কের মুরাদনগর উপজেলার হিরাকান্দা নামক স্থান থেকে তাদের আটক করে পুলিশ।
 
আটককৃতরা হলেন, বি-বাড়িয়া জেলার কসবা থানার নয়নপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আবু বক্কর সিদ্দিক সোহাগ (১৮) ও ইদন ভূইয়ার ছেল সজিব ভূইয়া (১৯)।
 
পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর-হোমনা সড়ক হয়ে হোমনার উদ্দেশে একটি মাদকের চালান যাচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এমসআইকামাল হোসেন ও বাপন চন্দ্র দাসের নেতৃত্বে একদল পুলিশ হিরাকান্দা এলাকায় চেশপুষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করে।
 
এ বিষয়ে মুরাদনগর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের রবিবার সকালে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/কেকে