টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কাভার্ডভ্যান চাপায় মীম লাদেন(১৫) নামে নবম শ্রেণীর এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সে মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী গ্রামের লাবু মিয়ার ছেলে। এ ঘটনায় লাদেনের বন্ধু রিফাত(১৫) গুরুতর আহত হয়েছে।
রবিবার উপজেলার বিশ্বরোড বাওয়ার কুমারজানি বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোড়াই হাইওয়ে থানার ওসি খলিলুর রহমান জানান, সকাল সাড়ে ৯টার দিকে দুই স্কুলছাত্র মহাসড়ক দিয়ে মোটরসাইকেলে নিয়েমির্জাপুর বাজারে যাওয়ার পথে বাওয়ার কুমারজানি বিশ্বরোড এলাকায় উত্তরবঙ্গগামী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই লাদেনের মৃত্যু হয়। রিফাতকে স্থানীয় কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
ইত্তেফাক/এমআর