কুষ্টিয়ার মিরপুরে সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম মহসীন আলী(৪০)। তিনি পেশায় একজন ভ্যানচালক এবং উপজেলার ধুবইল ইউনিয়নের ধুবইল গ্রামের হজরত আলীর ছেলে।
জানা যায়, রবিবার শেষ রাতে মহসীন আলীর শরীরে কিছু একটা কামড় দেয়। মহসীন ওই কামড়কে গুরুত্ব না দিয়ে সকালে প্রতিদিনের ন্যায় ভ্যান নিয়ে বেরিয়ে পড়েন। দুপুরে শারিরীক অবস্থার অবনতি হলে তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বিকালে তার অবস্থার আরও অবনতি হলে চিকিতসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরনের পরামর্শ দেন। মহসীনের স্বজনরা কুষ্টিয়ায় নেওয়ার প্রস্তুতিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই মহসীন মারা যান।
ইত্তেফাক/নূহু