মিরপুরের সাগরখালী নদী থেকে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার

কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের সাগরখালী নদী থেকে রবিবার রাত আনুমানিক ১০টার সময় এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যাক্তির নাম কেতু মল্লিক (৫৫)। তিনি চিথলিয়া  গ্রামের বিলপাড়ার মৃত ওয়াজ মল্লিকের ছেলে।

সুত্র জানায়, ওই ব্যাক্তি ধানের জমি পরিচর্যার জন্য বাড়ি থেকে বের হয় বিকালে। রাত হয়ে গেলেও বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন তাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে সাগরখালী নদীতে মেলে তার মরদেহ।

সংবাদ পেয়ে মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন বলে জানা গেছে।

তবে রাতে এ সংবাদ পাঠানো পর্যন্ত কেতু মল্লিক খুন না পানিতে ডুবে মারা গেছে তা জানা সম্ভব হয়নি।

ইত্তেফাক/নূহু