নীলফামারীর জলঢাকায় সোমবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার আধুনিকায়ন ও মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে। এ উপলক্ষে জলঢাকা প্রশাসনের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোস্তফা।
প্রধান অতিথি হিসেবে গোলাম মোস্তফা কেন্দ্রীয় শহীদ মিনার আধুনিকায়নের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ও নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ রাশেদুল হক প্রধান।
এছাড়া গত রবিবার সন্ধ্যায় উপজেলার মীরগঞ্জ হাট কেন্দ্রীয়য় সার্বজনীন দুর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নীলফামারী-৩ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোস্তফা ও জেলা পরিষদ চেয়ারম্যান।
উক্ত অনুষ্ঠানে মন্দির কমিটির সভাপতি শ্রী হিমাংশু কুমার রায় (কিশরীর) সভাপতিত্বে বক্তব্য রাখেন, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ রাশেদুল হক প্রধান, মীরগঞ্জ ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির খান, মীরগঞ্জ কেন্দ্রীয় মন্দির কমিটির সাধারণ সম্পাদক বাবু রমানাথ রায়, মীরগঞ্জ ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি রবিউল ইসলাম, মন্দির কমিটির সাবেক সাধারণ সম্পাদক বিরেন্দ্র নাথ বশাক, উপদেষ্টা নবীন চন্দ্র রায়, মীরগঞ্জ ইউনিয়ন সেচ্ছা সেবকলীগ সাধারণ সম্পাদক রতন বশাক, যুবলীগ নেতা হারুন অর রশিদ রাসেল, খালেকুজ্জামান রনি, মনোয়ার হোসেন লিটন, সেলিম রেজা ও মীরগঞ্জ ইউনিয়ন সাবেক ছাত্রলীগ সহ-সভাপতি রায়হানুল ইসলাম রায়হান প্রমুখ।
ইত্তেফাক/নূহু