মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরি ঘাটে পারাপারের মঙ্গলবার অপেক্ষায় রয়েছে শতাধিক ট্রাক। পদ্মায় তীব্র স্রোতে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। ওপারে কাঠাঁলবাড়ি ঘাটেও সমপরিমান পরিমান ট্রাক অপেক্ষায় রয়েছে।
শিমুলিয়া ঘাটস্থ বিআইডব্লিউটিসির এজিএম শাহ খালেদ নেওয়াজ জানান, পানি কিছু হ্রাস পাওয়ায় এবং ঘাটগুলো ওপরে উঠানোর হয়েছে। এতে পারাপার চলছে এবং ১৫টি ফেরি এখন সচল রয়েছে। তবে তীব্র স্রোতের কারণে ফেরি গন্তবে পৌছতে বিলম্ব হচ্ছে। এদিকে পানি সামন্যা কমলে পদ্মায় স্রোত কমেনি। এখন শিমুলিয়া ঘাট থেকে কাঠাঁলবাড়ি যেতে সময় লাগছে প্রায় দেড় ঘন্টা। আগে এই সময় লাগতো প্রায় এক ঘন্টা। তবে আসার ক্ষেত্রে এখনও প্রায় ১ ঘন্টা ১০ মিনিট সময় লাগছে।
তিনি জানান, ঈদৈর আগে ফেরি আরও বৃদ্ধি করে ১৯ থেকে ২১ টা করা হবে। আটকে থাকা পন্যবাহী ট্রাকগুলো পারাপারের আগে যাত্রীবাহী বাস এবং প্রাইভেট কার আগে পার করার কারণে ট্রাক আটকা পড়ছে। মাওয়া জোনের ট্রাফিক ইনসপেক্টর (টিআই) সিদ্দিকুর রহমান জানান, ট্রাটনা পরায় যাতে যানজট সৃষ্টি না হয় সেই লক্ষে ব্যবস্থা নেয়া হয়েছে।
ইত্তেফাক/রেজা