ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে শিবিরের ৪ কর্মী আটক

 
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়ে চার শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশ আটককৃতদের কাছ থেকে সাতটি বোমা, বিপুল পরিমান জিহাদী বই ও মোবাইলের সিম উদ্ধার করেছে।
 
আটকৃতরা হলেন— চুয়াডাঙ্গার বড় শলুকা গ্রামের আবু বক্করের ছেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রেদউন-উল হাসান (২০), ঝিনাইদহের ফুলবাড়িয়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে আবু ইশা (২০), চুয়াডাঙ্গার কুলিয়া চাদপুর গ্রামের জলিলের ছেলে শামসদ্দিন (২১), চুয়াডাঙ্গার মারুক চাড়োয়াই এলাকার মোজাম্মেলের ছেলে আবু সায়েদ (২০)।
 
ইসলামী বিশ্ববিদ্যালয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ জানান, মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার মাঠে একদল শিবিরের নেতা-কর্মীরা সমাবেত হয়ে নাশকতার পরিকল্পনা করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে শিবিরের নাশকতাকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রেদউন-উল হাসান, আবু ইশা, শামসদ্দিন ও আবু সায়েদকে আটক করে। পরে তাদের দেহ ও আশেপাশের এলাকায় তল্লাশী করে বিপুল পরিমান জিহাদী বই, ৭ বোমা, বিপুল পরিমান মোবাইলে সিম, মোবাইল সেট উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় মামলার প্রক্রিয়া চলছিল বলে জানাগেছে।
ইত্তেফাক/এএম।