ঈশ্বরদীতে ১২টি মধ্যযুগীয় অস্ত্রসহ আটক ১

 
পুলিশের বিশেষ অভিযানে ঈশ্বরদীতে ১২টি মধ্যযুগীয় অস্ত্রসহ একজন সন্ত্রাসী গ্রেফতার হয়েছেন। অপর সন্ত্রসী আব্দুল জলিল (২২) পালিয়ে যান। গ্রেফতারকৃত সন্ত্রাসীর নাম হাবিব ওরফে সবুজ (২৫)। তিনি সিরাজগঞ্জ জেলার সাকমান শিকদারের ছেলে বলে পুলিশ জানিয়েছে। 
 
পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল মজিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যার দিকে অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হকের নেতৃত্বে ঈশ্বরদী ষেটডিয়ামের সংলগ্ন পিলখানা ঘরের পূর্বপাশের একটি বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে হাবিবকে গ্রেফতার করে।
 
IMG0
 
হাবিবের স্বীকারোক্তি অনুযায়ী এসময় মধ্যযুগীয় ২টি বর্শা, ৩টি ৪০ ইঞ্চি দৈর্ঘের রামদা এবং ৭টি চাপাতি উদ্ধার করা হয়। 
 
থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান, এই সন্ত্রাসীরা জনৈক জুয়েলের বাড়ি ভাড়া নিয়ে বাস করছিলেন। 
 
ইত্তেফাক/কেকে