নাচোলে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা

 
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। আত্মহত্যাকারী নাচোল  উপজেলার হাঁকরইল গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মইদুল ইসলাম (৫২) ও তার স্ত্রী নাসিমা বেগম (৪০)। 
 
মৃতের পরিবার জানায়, পারিবারিক কলহের জের ধরেই এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এএসপি সার্কেল গোমস্তাপুর এটিএম মাইনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 
 
নাচোল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহাতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গত মঙ্গলবার গভীর রাতে পারিবারিক কলোহের জের ধরে মইদুল ইসলাম তার স্ত্রী নাসিমা বেগমকে শ্বাসরোধে হত্যা করে গলায় রশি দিয়ে ঘরের মেঝের খাটের নিচে ফেলে রাখেন। এ ঘটনার পর পরই মইদুল বাড়ির বাইরে মাচার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে পুলিশের ধারণা। 
 
আজ বুধবার ভোরে মইদুলের মা তার ছেলের ঝুলন্ত লাশ দেখে চিৎকার করতে থাকেন। পরে পুলিশে খবর দিলে দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো। 
 
ইত্তেফাক/কেকে