হাটহাজারীর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসানের বাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার সকাল সাড়ে এগারটার সময় হাটহাজারী সদর সরকার হাটসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে সড়ক অবরোধ করে ইউনুচ গনি গ্রুপ সমর্থিত হাসানের অনুসারীরা।
উল্লেখ্য, মঙ্গলবার (২২ আগস্ট) ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বাড়িতে কে বা কারা প্রায় বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালায় এবং বাসার জানালার কাচ ও এসি ভাংচুর করে পালিয়ে যায়।
ইত্তেফাক/এমআই