টাঙ্গাইলের কালিহাতীতে ৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ। বুধবার (২৩ আগষ্ট) রাত সাড়ে আটটায় উপজেলার বল্লা বড়বাড়ী থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা কালিহাতী উপজেলার বল্লা বড়বাড়ীর মোহাম্মদ আলী মাষ্টারের ছেলে শফিকুল ইসলাম (৩৩) এবং মফিজুর রহমান (৩৬)।
এ ব্যাপালে কালিহাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জানান, গোপন সংবাদের ভিত্তিতে বল্লা গ্রামের শফিকুল ইসলামের বসতবাড়ী থেকে আসামীদ্বয়কে ৮৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
আসামীদ্বয়ের বিরুদ্ধে কালিহাতী থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।
ইত্তেফাক/নূহু