এবার বন্যার্ত শিশুদের পাশে দাঁড়ালো এতিম শিশুরা। বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ও বুড়াবুড়ি ইউনিয়নের তিনশ' ৫০ শিশুর মাঝে শুকনা খাবার বিতরণ করেছে একটি বেসরকারি প্রতিষ্ঠানের এতিম শিশুরা।
এসময় উপস্থিত ছিলেন, উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, ইসলামিক রিলিফ বাংলাদেশের কুড়িগ্রাম জেলা ব্যবস্থাপক ডা. কামরুল ইসলাম, উলিপুর অফিসের সহকারী প্রকল্প কর্মকর্তা রেজাউল করিম, মনিরুজ্জামান, উলিপুর শিশু ফোরামের মামুন, মাসুদ রানা, নারী ফোরামের বাসনা বেগম, সাজেদা বেগম প্রমুখ।
উল্লেখ্য, সাম্প্রতিক বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারের শিশুদের খাদ্য ও শুকনা খাবার সহায়তা দেয়ার জন্য ইসলামিক রিলিফ বাংলাদেশ সংশ্লিষ্ট উলিপুর উপজেলার এসব এতিম শিশুরা অর্থ সংগ্রহ করে তা বিতরণের ব্যবস্থা করে।
ইত্তেফাক/জামান