আদমদীঘিতে উদ্ধারকৃত সেই নবজাতকের কপাল খুলছে

 
বগুড়ার আদমদীঘিতে গত সোমবার উদ্ধারকৃত অজ্ঞাত নবজাতক শিশুর কপাল খুলতে শুরু করেছে। ইতিমধ্যে তাকে লালন-পালন করার জন্য শতাধিক ব্যক্তি থানায় যোগাযোগ করেছে।
 
সান্তাহার ফাঁড়ী টিএস আই জালাল উদ্দীন জানায়- উদ্ধার হওয়া শিশুটি নওগাঁ হাসপাতালে সুস্থ আছেন। তবে বিভিন্ন স্থানে থেকে শিশুটিকে লালন-পালন করার জন্য শতাধিক ব্যক্তি যোগাযোগ করছেন।
 
উল্লেখ্য, উপজেলার সান্তাহার ইয়াড কলোনি জনৈক ঝুন্টুর বাড়ির পাশে রাস্তার ধারে অজ্ঞাত ওই নবজাতক মেয়ে শিশুকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে শিশুটিকে উদ্ধার করে নওগাঁ হাসপাতালে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটির মা-বাবার খোঁজ করতে পারেনি পুলিশ।
 
ইত্তেফাক/জামান