যশোরে নকল মবিল কারখানার সন্ধান, জরিমানা

 
যশোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নকল মবিল কারখানার সিলগালা করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে শহরের মণিহার এলাকার অনি অটোমোবাইলসে অভিযান চালানো হয়।
 
অভিযানে প্রতিষ্ঠানটির প্যাকেজিং সামগ্রী ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অনি অটোমোবাইলসে অনুমোদন ছাড়া নামীদামী ব্রান্ডের লুব্রিকেন্ট সুপার ভি, মবিল ফোর-টি, ফুকস লুব্রিকেণ্ট, ক্রাস্টল মবিল হুবহু নকল প্রস্তুতি, প্যাকেজিং ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
 
ইত্তেফাক/জামান