হবিগঞ্জ জেলায় পুলিশের নিয়মিত অভিযানে ২৫ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ১৭ জন পরোয়ানাভুক্ত এবং ৮ জন নিয়মিত মামলার আসামি।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) নাজিম উদ্দিন এই তথ্য জানান। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমআর