বগুড়ার ধুনট উপজেলা যুবলীগের সদস্য আনোয়ার হোসেন স্বাধীনকে (২৮) আদালতের গ্রেফতারি পরোয়ানামূলে গ্রেফতার করেছে পুলিশ। আনোয়ার হোসেন ধুনট পৌর এলাকার সদরপাড়ার রফিকুল ইসলামের ছেলে। শুক্রবার সকাল ১১টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ধুনট থানার উপসহকারি পরিদর্শক (এএসআই) আলম এ তথ্য নিশ্চিত করে জানান, ২০১৩ সালে উপজেলার মথুরাপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি অলোয়া গ্রামের মুকুল হোসেনকে মারপিটের ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়।
ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে যুবলীগ নেতা স্বাধীনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। আদালতের গ্রেফতারি পরোয়ানামূলে বৃহস্পতিবার রাতে তাকে ধুনট শহর থেকে গ্রেফতার করা হয়েছে।
ইত্তেফাক/এমআই