বগুড়ার আদমদীঘির বেজার গ্রামে বাড়ির সীমানার জায়গা নিয়ে শুক্রবার রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের ১২জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৮ জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে। আহতরা হলেন- আফজাল হোসেন (৫৫), তার ছেলে জহুরুল (৩৫), নুর ইসলাম (৩২), আজিজের ছেলে ফেরদৌস (৩২), হবিবরের ছেলে মোমেন (২৬), এলাহী (৪৫), ইছাহাক (৩৫), গফুরের ছেলে জাকির (৩০)। আহতদের মধ্যে আফজাল হোসেন অাশংকাজনক হওয়ায় তাকে বগুড়ায় স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আদমদীঘির বেজার গ্রামের আফজাল হোসেন ও এলাহীদের মধ্যে দীর্ঘ দিন ধরে বাড়ির জায়গার সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হলে উভয় পক্ষের ১২জন আহত হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
ইত্তেফাক/এমআই