বগুড়ায় শিবির নেতা আব্দুল হালিম গ্রেফতার

 
বগুড়ার শেরপুর উপজেলায় অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি ছাত্র শিবিরের জেলা দক্ষিণ শাখার সভাপতি আব্দুল হালিমকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শিবির নেতা জেলার ধুনট উপজেলার হাসাপটল গ্রামের আজিমুদ্দিনের ছেলে।
 
শুক্রবার বেলা ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর পৌরশহরের অদূরে খন্দকারটোলা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
 
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ শিবির নেতাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুল হালিম খন্দকারটোলা এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে এসেছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শেরপুর থানায় নাশকতার মামলা ছাড়াও ধুনট থানাতেও মামলা রয়েছে।
 
ইত্তেফাক/জামান