টেকনাফের নাফ নদী পার হয়ে অনুপ্রবেশকালে আজ ১৪৬ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। টেকনাফে বিজিবি-২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক সরিফুল ইসলাম জমাদ্দার জানিয়েছেন, আটক ১৪৬ ব্যক্তিকে মানবিক সহযোগিতা দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।
তিনি বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা মোতায়েনকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকে হঠাৎ করে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায়। কোন অনুপ্রবেশকারী যাতে ঢুকতে না পারে সেজন্য সীমান্ত পয়েন্টে বিজিবি সদস্যদের নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
টেকনাফে বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আরিফুল ইসলাম বলেন, 'নাফ নদীতে রোহিঙ্গা বোঝাই নৌকা অনুপ্রবেশ করার চেষ্টা করে। তবে বিজিবি তাদেরকে ফেরত পাঠিয়েছে। সীমান্তে বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি বলেন, কোনভাবেই রোহিঙ্গা ঢুকতে দেয়া হবে না। বাসস।
ইত্তেফাক/রেজা