নেত্রকোনা-কলমাকান্দা সড়কের হিরাকান্দা এলাকায় শনিবার বিকেলে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আরও একজন আহত হয়েছেন।
নিহতরা হচ্ছেন, মোটরসাইকেলের চালক আওলাদ হোসেন (৩০) ও সাইফুল ইসলাম (৩৮)। তারা উভয়েই কলমাকান্দা উপজেলার বাসিন্দা। মোটরসাইকেলের অপর গুরুতর আহত মুসলিম উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল তিনটার দিকে নেত্রকোনা থেকে কলামাকান্দা উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস সড়কের হিরাকান্দা সেতু পার হয়ে রাজু মিয়ার মুদির দোকানের সামনে একটি যাত্রীবাহী মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হয়। দুর্ঘটনা স্থলে বাস রেখেই চালক পালিয়ে যায়।
নেত্রকোনা পুলিশ সুপার জয়দেব চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, বাসটিকে জব্দ করেছে স্থানীরা। চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।
ইত্তেফাক/জামান