চমেক হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ এক রোহিঙ্গার মৃত্যু

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে শনিবার চিকিৎসাধীন মোহাম্মদ মুছা (২২) নামে এক রোহিঙ্গা নাগরিক মারা গেছে। মো. মোক্তার (২৭) নামে আরেক রোহিঙ্গা চিকিৎসাধীন রয়েছে।
 
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই হামিদ জানান, মায়ানমারের রাখাইন রাজ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর হামলায় গুলিবিদ্ধ হয়ে চোরাইপথে বাংলাদেশে প্রবেশ করে চিকিৎসা নিতে শনিবার সকালে চমেক হাসপাতালে ভর্তি হয় এই দুই রোহিঙ্গা। এদের মধ্যে সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মুছা মারা যান। তাদের বাড়ি মায়ানমারের মংডু জেলার জেদিন্না থানার মেহেন্দি এলাকায়।
 
 
ইত্তেফাক/ইউবি