বন্যার পানিতে রেললাইন তলিয়ে যাওয়ায় রাজবাড়ীর গোয়ালন্দ বাজার থেকে দৌলতদিয়া ঘাট স্টেশনের বন্ধ থাকা লাইন এক সপ্তাহ পর বৃহস্পতিবার বিকেল থেকে চালু হয়েছে।
১৭ আগস্ট গোয়ালন্দ বাজার স্টেশন থেকে দৌলতদিয়া ঘাট রেলওয়ে স্টেশনের মধ্যকার ট্রেন যোগাযোগ বন্ধ থাকে। প্রতিদিন দৌলতদিয়া ঘাট থেকে তিনটি ট্রেন কুষ্টিয়ার পোড়াদহ, রাজশাহী এবং খুলনার উদ্দেশ্যে ছেড়ে যেত। গত বৃহস্পতিবার থেকে বন্ধ হওয়ার পর ট্রেনগুলি গোয়ালন্দ বাজারে এসে থেমে থাকতো।
রাজবাড়ী রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. সুলতান আলী সাংবাদিকদের জানান, পানি আর না বাড়ায় প্রাথমিকভাবে সংস্কার কওে ট্রেন চালুর ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়ার পোড়াদাহ থেকে ছেড়ে আসা মেইল ট্রেনটি সরাসরি দৌলতদিয়া ঘাট স্টেশনে পৌঁছে। ওই দিন একটি মাত্র ট্রেন দৌলতদিয়ার উদ্দেশ্যে ছাড়া হয় এবং সেখান থেকে পুনরায় গোয়ালন্দ বাজার হয়ে পোড়াদাহর উদ্দেশ্যে চলে আসে। শনিবার থেকে সবকটি ট্রেন সরাসরি দৌলতদিয়া ঘাটে পৌঁছায়।
ইত্তেফাক/জামান