কামারখন্দে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জের কামারখন্দে খালে মাছ ধরতে গিয়ে মনি (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার জামতৈল ইউনিয়নের চড়কুড়া গ্রামের বাবলুর ছেলে।

চড়কুড়া গ্রামের বাধন ও রিপন নামে স্থানীয় দুই যুবক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মনি দীর্ঘদিন ধরে মৃগি রোগে আক্রান্ত। শনিবার সন্ধ্যায় মনি তার বাড়ির পাশের খালে তার পাতানো কারেন্ট জালে মাছ ধরতে যান। এ সময় ভেলা থেকে পড়ে তিনি আর উঠতে না পেরে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তার মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করেন।

ইত্তেফাক/নূহু