গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুরের পাইনশাইল এলাকায় ডোবার পানিতে ডুবে রবিবার দুপুরে দুই শিশু মারা গেছে।
নিহতরা হলো- পাইনশাইল এলাকার পনির হোসেন ওরফে মনির হোসেনের ছেলে মো. হোসেন আলী (৬) এবং একই এলাকার হারুন অর রশিদের ছেলে মো. সোয়ান (৬)। তারা দুইজনেই পাইনশাইল প্রি-ক্যাডেট মাদ্রাসার নার্সারীর ছাত্র।
স্থানীয় ভাওয়াল মির্জাপুর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল গণি মিয়া নিহতের স্বজনদের বরাত দিয়ে বলেন, শিশু দুইটি দুপুর ১২টার দিকে পাশে ডোবার কাছে বসে খেলা করছিল। দুপুর একটার দিকেও তাদের খুঁজে না পাওয়ায় তাদের স্বজনরা ওই ডোবায় তল্লাশি চালায়। একপর্যায়ে পানির নীচ থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
ইত্তেফাক/এএম।