বগুড়ার কাহালু উপজেলার যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবলু মিয়া (৪৮) নিহত হয়েছে।
রবিবার দুপুরের বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার দরগাহাট বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত বাবলু বগুড়া সদর উপজেলার নিশিন্দারা মধ্যপাড়ার সাহেব আলীর ছেলে।
কাহালু থানার এসআই সনজিব কুমার জানান, ওই সময় মোটরসাইকেল নিয়ে বাবলু মিয়া শহরের দিকে আসার পথে একটি যাত্রীবাহী বাস পিছন থেকে চাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পরপরই পুলিশ দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেল ও বাবলু মিয়ার লাশ উদ্ধার করে।
ইত্তেফাক/জামান