পটুয়াখালী জেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ হাবিবুর আর নেই

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হাবিবুর রহমান (৭০) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। 
 
রবিবার সন্ধ্যায় পটুয়াখালীর জৈনকাঠি এলাকার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর শুনে আওয়ামী লীগের নেতাকর্মীসহ শত শত মানুষ তার বাসভবনে ছুটে আসেন।
 
কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন এক শোক বার্তায় মরহুমের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
 
ইত্তেফাক/ইউবি