ডা. আখলাকুল হোসাইন আহমেদের মৃত্যুবার্ষিকী

নেত্রকোনার মোহনগঞ্জের আওয়ামীলীগ নেতা  সাবেক গণ পরিষদ সদস্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির জনক বঙ্গবন্ধুর একান্ত সহচর, ডা. আখলাকুল হোসাইন আহমেদের ৫ম মৃত্যুবাষিকী আজ।

এ উপলক্ষে ডা. আখলাকুল হোসাইন আহমেদ মেমোরিয়াল ট্রাষ্ট কোরআানখানি, মিলাদ মাহফিল, আলোচনাসভাসহ  দিনব্যাপী  বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেছে।

সংগঠনের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম জানান, অনুষ্ঠানে  ট্রাষ্টি বোর্ডের চেয়ারপারসন মরহুমের বড় ছেলে হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান শাহীন, মেজো ছেলে প্রধান মন্ত্রীর একান্ত সচিব -১ সাজ্জাদুল হাসান ও ছোট ছেলে সাইফুল হাসান উপস্থিত থাকবেন।

ইত্তেফাক/নূহু