নেত্রকোনায় স্বামীর হাতে স্ত্রী খুন

 
নেত্রকোনা সদরে পারিবারিক কলহের জের ধরে সাইফুল মিয়া (৩২) তার  স্ত্রী রুমা আক্তারকে (২২) ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। সাইফুল পেশায় রিকসা চালক। ঘটনার পরপরই  তিনি আত্মগোপন করেছেন বলে জানা গেছে। রবিবার রাতে উপজেলার ফরিদপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার বাংলা ইউনিয়নের ধীতপুর গ্রামের হেকমত আলীর ছেলে সাইফুল মিয়ার সাঙ্গে প্রায় পাঁচ বছর আগে একই উপজেলার ফরিদপুর গ্রামের ফরিদপুর নয়াপাড়া গ্রামের নজু মিয়ার মেয়ে রুমা আক্তারের বিয়ে হয়।  তাদের দুটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকে  স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হত।  সাইফুল তার স্ত্রীকে রুমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো বলেও জানায় এলাকাবাসী। রবিবার রাত পৌনে ৮টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে  কথা-কাটাকাটির এক পর্যায়ে সাইফুল দা দিয়ে কুপিয়ে স্ত্রী রুমা আক্তারকে হত্যা করে।
 
নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুল আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা  সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এমআর