ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার শাড়ি জব্দ, আটক ১

 
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর হতে প্রায় এক কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়িসহ একজনকে আটক করেছেন র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্প সদস্যরা।
 
ভৈরব র‌্যাব-১৪ কোম্পানির কমান্ডার মেজর শেখ আরেফিন পরাগ জানান, জেলার বিজয়নগর থানাধীন হাজীপুর এলাকায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে চোরাচালান ও কালবাজারীর মাধ্যমে বিপুল পরিমান ভারতীয় শাড়ি বিক্রির জন্য মজুদ করছেন এরকম তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৪ র‌্যাবের একটি দল রবিবার অভিযান চালিয়ে চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য জেলার বিজয়নগর উপজেলার জালালপুর গ্রামের রুস্তম মিয়া ছেলে  তোফাজ্জল হোসেন (২৫) নামক চোরাকারবারিকে আটক করেন। 
 
সে সময়  ৪০টি বস্তায় ১৪১১ পিস ভারতীয় শাড়ি কাপড় জব্দ করা হয়। উদ্ধারকৃত শাড়ির বাজার মূল্য আনুমানিক এক কোটি। আটককৃত আসামির বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/কেকে