রায়পুর উপজেলা হত্যা ও মাদকসহ একাধিক মামলার আসামি রাজু (৪০) অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার রাতে শহরের পুলিশ চেকপোস্টে থাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশিও বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। তিনি দক্ষিণ কেরোয়া গ্রামেরর সাবেক ইউপি সদস্য হোসেন আহম্মদের ছেলে। তার বিরুদ্ধে থানায় হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
রায়পুর থানার এএসআই সুজব হোসেন বলেন, গোপন সংবাদ পেয়ে শহরের চেকপোস্ট বসিয়ে রাজুকে গ্রেফতার করা হয়। এসময় তাকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি অস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সোমবার দুপুরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কেকে