নড়াইলের লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্টে জব্বার আলী (৪৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে তিনি আহত হলে দিবাগত রাতে চিসিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি অটো-রাইস মিলের শ্রমিক ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার নোয়াগ্রামের সোহেলী অটো-রাইস মিলের শ্রমিক জব্বার আলী বিকেলে কাজ করার সময় বিদ্যুতায়িত হন। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন ডাক্তার। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
মিল মালিক খান মিরাজুল ইসলাম জানান, জব্বারের বাড়ি দৌলদিয়া ঘাট এলাকায়। লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।
ইত্তেফাক/আরকেজি/এমআই