ঈদ সামনে রেখে বাবুগঞ্জে সক্রিয় হচ্ছে জুয়া-মাদক-জাল টাকা ব্যবসায়ী চক্র

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বাবুগঞ্জে সক্রিয় হয়ে উঠছে জুয়া, মাদক ও জাল টাকা ব্যবসায়ী চক্র। যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় দূর-দূরান্ত থেকে পেশাদার জুয়াড়ি, মাদক ও জাল টাকা ব্যবসায়ীরা এখানে সহজেই আসতে পারে। 
 
জানা যায়, উপজেলার জুয়ার আখড়া হিসেবে বেশি পরিচিত দেহেরগতি ও কেদারপুর ইউনিয়ন। কয়েকদিন আগে দেহেরগতি ইউনিয়নে অভিযান চালিয়ে ১২ জন জুয়াড়িকে আটক করে পুলিশ। ওই চক্রটির কিছু সদস্য আবার সক্রিয় হয়ে উঠছে। 
 
এদিকে উপজেলার এমন কোন ইউনিয়ন নেই যেখানে মাদক ক্রেতা-বিক্রেতা অথবা সেবনকারী নেই। অপরদিকে ঈদ সামনে রেখে জাল টাকা ব্যবসায়ী চক্র সক্রিয় হয়ে উঠছে। উপজেলার বিভিন্ন পশুরহাট ঘুরে দেখা গেছে জাল টাকা শনাক্তের কোন যন্ত্র নেই।  
 
বাবুগঞ্জ থানার ওসি আব্দুস ছালাম বলেন, আমরা প্রতিনিয়ত জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত রাখছি। প্রতিটি পশুরহাটে আমাদের পুলিশ সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। প্রতিটি পশুরহাটে জালটাকা শনাক্ত করার মেশিন বসানো হয়েছে।
 
ইত্তেফাক/এমআই