রৌমারীতে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 
রৌমারীতে ৭০ বোতল ফেনসিডিলসহ আব্দুস সালাম (৪৫) ও নজরুল ইসলাম (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রৌমারী থানার এসআই ফারুক হোসেন এএসআই মোশাররফ হোসেন, হারুনুর রশিদ, আমিনুল হক, সামছুল ইসলাম, জাফর আলীকে গ্রেফতার করা হয়। 
 
আটককৃত আব্দুস সালাম বেহুলার চর গ্রামের চিতা আলীর ছেলে এবং নজরুল ইসলাম নতুনবন্দর গ্রামের আব্দুল বারীর ছেলে। 
 
রৌমারী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। 
 
ইত্তেফাক/কেকে