১৫ দিন বিচ্ছিন্ন থাকার পর লালমনিরহাট-বুড়িমারী রেল চলাচল শুরু

এবারের ভয়াবহ বন্যার পানির তোড়ে জেলায় হাতীবান্ধা হাসপাতালের সামনে ১শ’ ১৫ ফিট রেললাইন ভেঙে যায়। ফলে লালমনিরহাটন-বুড়িমারী রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

রেলওয়ে কর্তৃপক্ষের পদক্ষেপ নেয়ার আগেই স্থানীয় জনগনের উদ্যোগে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ভাঙনস্থান মেরামতের কাজ শুরু হয়। এরপর রেলওয়ে বিভাগ রেলপথ চালুর উদ্যোগ গ্রহণ করে। অবশেষে ১৫ দিন পর ২৮ আগষ্ট বিকালে লালমনিরহাট-হাতীবান্ধা-বুড়িমারী রেল চলাচল শুরু হয়।

রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, লালমনিরহাট-বুড়িমারী রেল যোগাযোগ পরীক্ষামুলকভাবে শুরু করা  হয়েছে। সমস্যা দেখা না দিলে মঙ্গলবার থেকে যথারীতি ট্রেন চলাচল শুরু হবে।

উল্লেখ্য গত ১২ আগষ্ঠ ভোরে বন্যার পানির তোড়ে রেলপথটি ভেঙে যায়।

ইত্তেফাক/নূহু