শিমুলিয়া ঘাটে সাড়ে তিনশ’র বেশি পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। কোরবানির গরু বহনের কারণে ট্রাকের চাপ বেড়েছে। কিন্তু তীব্র সে াত ও বাতাসের কারণে নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক না হওয়ায় ট্রাকজট তৈরি হচ্ছে।
শিমুলিয়া বিআইডব্লিউটিসির এজিএম খন্দকার শাহ নেওয়াজ খালেদ সোমবার বিকাল সাড়ে পাঁচটায় জানান, প্রতিদিন বহু গরুর ট্রাক ও কাভার্ড ভ্যান আসছে ঢাকার দিকে। গরু নামিয়ে দিয়ে এসব ট্রাক আবার ফিরতি পথ ধরছে। ফেরি সার্ভিস স্বাভাবিক না হওয়ায় এসব ট্রাকই আটকে যাচ্ছে ঘাটে। দীর্ঘ সময় লাগছে তাদের নদী পার হতে।
মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. জমশেদ জানান, ঘাট এলাকায় পারাপারে অপেক্ষায় থাকা যানবাহনের মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। যাত্রীবাহী পরিবহন আগে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হয়। শিমুলিয়া ঘাট এলাকায় সাড়ে তিনশ’র বেশি ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। সোমবার এই নৌরুটে ১৬টি ফেরি চলাচল করছে।
ইত্তেফাক/নূহু