কাউখালীতে পশুর হাটে দাম বেশি

 
পিরোজপুরের কাউখালীতে পশুর হাটগুলো জমে উঠেছে। দিন যতই এগিয়ে আসছে, ক্রেতা-বিক্রেতার উপস্থিতিও বাড়ছে হাটগুলোতে। তবে দাম বেশি হওয়ায় বেচাকেনা একটু কম। কোরবানির বিভিন্ন পশুর হাটে ক্রেতা-বিক্রেতার ব্যাপক উপস্থিতিও লক্ষ্য করা গেছে।
 
মঙ্গলবার শিয়ালকাঠী চৌরাস্তা এবং সোমবার সরকারি বালক বিদ্যালয় মাঠে এলাকায় বসা গরুর হাটে গিয়ে দেখা যায়, হাটে বিপুলসংখ্যক  কোরবানির গরু, ছাগল উঠেছে। ক্রেতা-বিক্রেতায় ভরে উঠেছে গোটা হাট। বেচা হচ্ছে তুলনামূলক কম। গত বছরের থেকে এবার গরু-ছাগলের দাম বেশি। গত বছর কোরবানির যে গরু ৩০ হাজার টাকায় বিক্রি হয়েছে, এবার সেই ধরণের গরু বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ হাজার টাকায়। ছাগলের দামও একটু বেশি। এবার হাটে সর্বোচ্চ দেড় লাখ ও সর্বনিম্ন ২৫ হাজার টাকার মধ্যে কোরবানির গরু পাওয়া যাচ্ছে। ক্রেতারা বলছেন দাম বেশি, বিক্রেতারা বলছেন, হাটের দিন সোমবার ক্রেতার সংখ্যা বেশি হলেও দাম কম ও কেনাবেচা হচ্ছে কম।
 
কাউখালী হাটের ইজারাদার হারুন আর রশীদ প্রতিনিধি বলেন, অন্য দিনের তুলনায় সোমবারের হাটে গরু-ছাগল বেশি উঠেছে। তবে বিক্রি কম হচ্ছে। ঈদের আগে আরও হাট থাকায় শহরের মানুষ শেষের দিকে কোরবানির পশু ক্রয় করেন বলে তিনি জানান।
 
ইত্তেফাক/জামান