আশা জাগাচ্ছে বাংলাদেশ

আবারো মঞ্চে সাকিব আল হাসান। তবে বোলার রুপে। সাকিব-তাইজুলের ঘূর্ণিতে খাবি খাচ্ছে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। ফলে ফের জয়ের আশা জাগাচ্ছে টাইগাররা।
 
সকালের সেশনে ৪ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া।  সাকিবের শিকার হয়েছেন বাংলাদেশের গলার কাটা হয়ে থাকা ওয়ার্নার, স্মিথ, ম্যাথু ওয়েড ও অ্যাশটন অ্যাগার। হ্যান্ডসকম্ব ও অ্যাগারকে তুলে নিয়েছে তাইজুল।
 
৫৫ ওভার শেষে অসিদের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ১৯৫ রান। মিরপুর টেস্ট জয়ের জন্য অসিদের প্রয়োজন ৭৩ রান বাংলাদেশের দরকার ৩ টি উইকেট।
 
এরআগে সাকিবের শিকার হওয়ার আগে ক্যারিয়ারের ১৯ তম শতক পূরণ করেন অসি ওপেনার ডেভিড ওয়ার্নার। তিনি ১১২ রান করে সাজঘরে ফিরে যান।
 
ইত্তেফাক/রেজা